যুবলীগ নেতাকে ছাড়াতে ব্যর্থ হয়ে সাংবাদিকদের ওপর হামলা বিএনপি নেতার « বাংলাখবর প্রতিদিন

যুবলীগ নেতাকে ছাড়াতে ব্যর্থ হয়ে সাংবাদিকদের ওপর হামলা বিএনপি নেতার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ | ১১:৪৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ | ১১:৪৭
Link Copied!

আইনের আশ্রয়স্থল থানার ভেতরেই অনিরাপদ হয়ে উঠেছে সাংবাদিকতা; এমনই এক উদ্‌বেগজনক ঘটনার সাক্ষী হলো শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা। আটক এক যুবলীগ নেতাকে ছাড়াতে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ এক বিএনপি নেতা ও তার সহযোগীরা পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতের এই ঘটনায় আহত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার রাসেল শিকদার এবং এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি রুহুল আমিন জুয়েল। হামলার পর দুজনকেই উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক ও পুলিশ সূত্র জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে আটক করে পুলিশ। তাকে থানা হেফাজতে রাখার খবর পেয়ে সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার কয়েকজন সহযোগীকে নিয়ে থানায় হাজির হন এবং আটক যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন।

বিজ্ঞাপন

থানার ভেতরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনার ছবি ও তথ্য সংগ্রহ শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতা মাজহারুল ইসলাম সরদার ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ। এসময় তাদের মারধর করা হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়। পরে পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত সাংবাদিক রাসেল শিকদার বলেন, আমরা খবর পেয়ে থানায় যাই এবং ওসি সাহেবের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করি। থানার ফটকের সামনে দাঁড়িয়ে থাকতেই হঠাৎ করে তারা আমাদের ওপর হামলা চালায়। থানার মতো একটি জায়গায় সাংবাদিকদের ওপর এমন আচরণ লজ্জাজনক ও ভয়ংকর। ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

আহত আরেকজন সাংবাদিক রুহুল আমিন জুয়েল বলেন, আমি দায়িত্ব পালন করছিলাম। কোনো উসকানি ছাড়াই আমাদের ওপর হামলা করা হয়। থানার ভেতর যদি সাংবাদিক নিরাপদ না থাকেন, তাহলে আমরা কোথায় যাব?

বিজ্ঞাপন

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলার সাংবাদিক সংগঠনের নেতারা। শরীয়তপুর ইলেকট্রনিক জার্নালিস্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সদস্য সচিব নুরুল আমিন রবিন বলেন, এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের রাজনৈতিক হামলার শিকার হতে হবে- এটা মেনে নেওয়া যায় না। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

হামলার অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা মাজহারুল ইসলাম সরদারের সঙ্গে যোগাযোগ করতে একাধিক বার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ গণমাধ্যমে বলেন, আমি বিষয়টি শুনেছি। আওয়ামী লীগের দোসরদের পক্ষে বিএনপির কেউ থানায় গিয়ে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমি নিন্দা জানাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, অপারেশন ডেভিল হান্টে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। তাকে ছাড়াতে বিএনপি নেতা চাপ সৃষ্টি করেন। যাচাই-বাছাই ছাড়া তাকে ছাড়তে না পারায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সাংবাদিকরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

থানার ভেতরে ঘটে যাওয়া এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে- আইনের ছায়ায় থেকেও কি নিরাপদ নয় সাংবাদিকতার পেশাগত দায়িত্ব?

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত