শুধু প্রথম আলো-ডেইলি স্টার নয়, আজ গণতন্ত্রের ওপর আঘাত এসেছে: মির্জা ফখরুল « বাংলাখবর প্রতিদিন

শুধু প্রথম আলো-ডেইলি স্টার নয়, আজ গণতন্ত্রের ওপর আঘাত এসেছে: মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ | ৬:২২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ | ৬:২২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ ডেইলি স্টার, প্রথম আলো নয়-গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার অধিকার—তার ওপর আবার আঘাত এসেছে।

সোমবার (২২ ‍ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘আজ ডেইলি স্টার নয়, প্রথম আলো নয় গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার অধিকার তার ওপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজ সেই জায়গায় আঘাত এসেছে। আপনাদের কাছে অনুরোধ, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, ‘এখানে এসেছি আমি আমার বিশ্বাস ও হৃদয়ের টানে। আমি জানি না এই মুহূর্তে আমরা কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স ৭৮। সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ দেখবো বলে। আজ যে বাংলাদেশ দেখছি—এ বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। অত্যন্ত পরিষ্কার, এখানে কথা বলার কিছু নেই।’

তিনি বলেন, ‘আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই—তাদের আজ শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।

অপশক্তি রুখে দেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি আপনাদের আহ্বান জানাবো শুধু এখানে এসে একাত্মতা ঘোষণা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হোন। এই অপশক্তিকে রুখে দিতে হবে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত