হাসনাত আব্দুল্লাহর সম্পদ ৫০ লাখ, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ
অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তার স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা। এছাড়া বার্ষিক আয় দেখানো হয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার বেশি।
হলফনামায় উল্লেখ আছে, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রয়েছে। এছাড়া আসবাবপত্রের মূল্য এক লাখ টাকা এবং ইলেকট্রনিক পণ্যের মূল্য ৬৫ হাজার টাকা।
আইনি তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি জানান, তার নামে কোনো কৃষি জমি নেই এবং ব্যবসা প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রয়েছে।
ঋণসংক্রান্ত তথ্য অনুযায়ী, তিনি বা তার পরিবারের সদস্যরা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি। পেশা বিবরণীতে উল্লেখ করেছেন যে, বর্তমানে তিনি ব্যবসা করছেন এবং তার স্ত্রী গৃহিণী। এছাড়া তিনি উল্লেখ করেছেন, তার পিতা-মাতা ও সন্তান তার আয়ের উপর নির্ভরশীল।
মনোনয়নপত্র ২৯ ডিসেম্বর কুমিল্লা জেলা দেবীদ্বার নির্বাচন অফিসে জমা দেওয়া হয়।


