জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের টানাপোড়েন, যা বললেন মুফতি ফয়জুল করীম « বাংলাখবর প্রতিদিন

জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের টানাপোড়েন, যা বললেন মুফতি ফয়জুল করীম

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ | ১:০৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ | ১:০৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি। অথচ ১১ দলীয় জোটে আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। জোটে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তবে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম মনে করেন, সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে।

১১ দলের মধ্যে মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত চলে আসন সমঝোতা নিয়ে আলোচনা। ২৯ ডিসেম্বর পর্যন্ত সমঝোতায় সব দলের সঙ্গে আসন বণ্টন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হলেও চরমোনাই পীরের ইসলামী আন্দোলন ছিল ব্যতিক্রম। তারা ২৭২টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন।

নির্ভরযোগ্য সূত্র বলছে, জামায়াত ১১০টি আসনে ছাড় দিয়ে ১৯০টি আসনে নিজ দলের প্রার্থী রাখতে রাজি হয়। শরিকদের মধ্যে খেলাফত মজলিশ ১৫টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ১০, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ৩, খেলাফত আন্দোলন ৪ এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখা হয় ৩৫টি আসন। নতুন করে এই জোটে যোগ দেওয়া এনসিপি ৩০টি, এলডিপি ৩টি এবং লেবার পার্টিকে দেওয়া হয় ৩টি আসন।

বিজ্ঞাপন

১১ দলের মধ্যে সবচেয়ে বেশি দর কষাকষি করছে ইসলামী আন্দোলন। তাদের ৩৫টি আসন দেওয়ার কথা ৮ দলের বৈঠকে চূড়ান্ত হলেও দলটি তা মানতে এখন পর্যন্ত রাজি হচ্ছে না। সূত্রমতে, দলটির দাবি ন্যূনতম ১২০ আসন। দলটির নায়েবে আমির মুফতি ফয়জুল করীম প্রকাশ্যেই আরও বেশি আসন প্রাপ্তির কথা বলেছেন। ১৪৩ আসন দলটির এ গ্রেড বলে দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার বরাত দিয়ে এমন তথ্যও এসেছে যে, সম্মানজনক আসন না পেলে জামায়াতকেই জোট থেকে বের করে দেওয়া হবে। তার দাবি-জোট করেছি আমরা, জামায়াত তো করেনি। তারা এত আসন নেবে কেন? তারা আর আমরা তো সমান।

ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বৃহস্পতিবার একটি শীর্ষ গণমাধ্যমে বলেন, আসন বণ্টন নিয়ে জামায়াতের সঙ্গে তাদের মতপার্থক্য রয়েছে। তবে তা সমাধান হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা জোটের বড় দল অথচ এনসিপিসহ তিনটি নতুন দল জোটে এলেও ৮ দলের সঙ্গে তাদের কোনো সভা হয়নি। সভা হয়েছে শুধু জামায়াতের সঙ্গে। অথচ সভা হওয়ার কথা ছিল ৮ দলের সঙ্গে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম রংপুরে এক নির্বাচনি সভায় বৃহস্পতিবার বলেন, আমাদের মধ্যে এখনো আলাপ-আলোচনা চলছে। আসন সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব যোবায়ের বলেন, সমস্যা যাই থাকুক সমাধান হয়ে যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন পর্যন্ত সময় আছে। ২-১ দিনের মধ্যে লিয়াজোঁ কমিটির কোনো বৈঠকও নেই বলে জানান এই জামায়াত নেতা। তিনি বলেন, সমঝোতায় না পৌঁছার কোনো সুযোগ নেই। জোটে না থাকলে কি হবে তা সবাই জানে।

নাম প্রকাশে অনিচ্ছুক ১১ দলের আরেক শীর্ষ নেতা বলেন, যারা কোনোদিন সংসদে একটি আসনও পায়নি তারা কিভাবে দেড়শর কাছাকাছি আসন দাবি করতে পারে তা বুঝতে পারি না। তারা আলাদা নির্বাচন করলে কটা আসন পাবে তা কি তারা ভেবে দেখেছে? তিনি আরও বলেন, জোটে থাকতে হলে স্যাক্রিফাইস করতে হয়। আশা করি ইসলামী আন্দোলন ফিরে আসবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত