জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের মনোনয়ন বাতিল « বাংলাখবর প্রতিদিন

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের মনোনয়ন বাতিল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ | ৯:২১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ | ৯:২১
Link Copied!

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান।

আজ শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রথমে তাঁর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরবর্তীতে মামলাসংক্রান্ত জটিলতার কারণে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন যাচাইয়ের সময় প্রার্থীর বিরুদ্ধে চলমান মামলার তথ্য উঠে আসে। বিষয়টি পর্যালোচনা শেষে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়।

বিজ্ঞাপন

ড. হামিদুর রহমান আযাদ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পালন করছেন। হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর জটিলতার কারণেই মনোনয়ন বাতিল হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন স্থগিত ও বাতিলের সিদ্ধান্ত আসছে।

উল্লেখ্য, হামিদুর রহমান আযাদ ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করার মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। তিনি পর্যায়ক্রমে শিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি, ঢাকা মহানগরী সভাপতি এবং সর্বশেষ কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

১৯৯৫ সালে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তিনি বর্তমানে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য। ২০০৮ সালের নবম জাতীয় সংসদে তিনি কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত