ম্যাচসেরা হয়ে রংপুরকে ধন্যবাদ দিলেন মাহমুদউল্লাহ, জানা গেলো কারণ « বাংলাখবর প্রতিদিন

ম্যাচসেরা হয়ে রংপুরকে ধন্যবাদ দিলেন মাহমুদউল্লাহ, জানা গেলো কারণ

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ | ১২:৪১
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ | ১২:৪১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

এবারের বিপিএলে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। গতকাল (শুক্রবার) সিলেট টাইটান্সের বিপক্ষে নুরুল হাসান সোহানের দল ৭ বল এবং ৬ উইকেট হাতে রেখে জিতেছে। বড় এই জয়ে অবদান রেখে যেন আগের ম্যাচে জিতাতে না পারার আক্ষেপ মিটিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই তারকা ১৬ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে রংপুর রাইডার্স এবং প্রধান নির্বাহী (সিইও) ইশতিয়াক সাদেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মূলত বিপিএলের নিলামে প্রথমে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে নিয়ে কেউ আগ্রহ দেখায়নি। পরে তাদের প্রতি সম্মান রেখে রংপুর রাইডার্সের কর্মকর্তা ইশতিয়াক সাদেকের প্রস্তাবে দুই ক্রিকেটারকে আবারও ‘বি’ ক্যাটাগরিতে তোলা হয়। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সে যুক্ত হন মাহমুদউল্লাহ।

রংপুর ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি সত্যিই ইশতিয়াক সাদেক ভাই এবং রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই। কারণ শুরুতে আমাকে কেউ নেয়নি, তারপর তারা আমাকে এই সুযোগটা দিয়েছে। আমিও বিপিএল খেলতে চেয়েছিলাম। এই সুযোগ পাওয়ার পর আমার ভেতরে একটা তাগাদা কাজ করছে– ফ্র্যাঞ্চাইজি ও টিম মালিকদের জন্য, কোচ আর অধিনায়কের জন্য নিজের সামর্থ্য প্রমাণ করার।’

বিজ্ঞাপন

বিপিএল দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠান লাইভ দেখেছেন বলে মাহমুদউল্লাহ জানান, ‘আমি নিলামটি দেখছিলাম। সত্যি বলতে আমি খুব অবাক হয়েছিলাম। কারণ গত দুই বছর, এমনকি গত তিন বছরের পারফরম্যান্সের পরিসংখ্যান যদি দেখেন, আমার মনে হয় জাতীয় দলের অনেক খেলোয়াড়ও ওই সময়টায় আমার কাছাকাছি ছিল না। স্ট্রাইকরেট, গড় কিংবা রানে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত