স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাইয়ে গিয়ে ২ আ'লীগ নেতা আটক « বাংলাখবর প্রতিদিন

স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাইয়ে গিয়ে ২ আ’লীগ নেতা আটক

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ | ১:০৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ | ১:০৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে অংশ নেওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বের হওয়ার সময় পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন- সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌর কৃষক লীগ নেতা শাহীন হোসেন। এর মধ্যে মিরাজুল ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের প্রস্তাবক।

বিজ্ঞাপন

পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান, আটকরা একজন সাবেক মেয়র ও অন্যজন কৃষক লীগের সভাপতি। দুজনই সব থানায় ওয়ান্টেড। থানার রিকুইজিশন অনুযায়ী তাদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, মনোনয়ন যাচাই বাছাইয়ে প্রস্তাবক হিসেবে মিরাজুল আমার সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছিলেন। যাচাই বাছাইয়ে আমার প্রার্থিতা বৈধ হওয়ার পর তিনি সেখান থেকে বের হলে কোনো মামলা ছাড়াই গোয়েন্দা পুলিশ মিরাজুল ও শাহীনকে আটক করে নিয়ে যায়। আমি এর তীব্র নিন্দা জানাই ও তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

উল্লেখ্য, অধ্যাপক আবু সাইয়িদ ৭২’র সংবিধান প্রণয়ন কমিটির সদস্য। তিনি আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। ১৯৯৬ সালে পাবনা-১ আসন থেকে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ১/১১ এর সময় সংস্কারপন্থী হিসেবে দল থেকে ছিটকে পড়েন। ২০১৪ সালে স্বতন্ত্র এবং ২০১৮ সালে গণফোরামে যোগ দিয়ে ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষের প্রার্থী হন। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করলেও আওয়ামীলীগ প্রার্থী শামসুল হক টুকুর বিরুদ্ধে ব্যাপক জাল ভোট ও কেন্দ্র দখল ভোট ডাকাতির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত