ভারতে বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়, সিদ্ধান্ত বিসিবির « বাংলাখবর প্রতিদিন

ভারতে বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়, সিদ্ধান্ত বিসিবির

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬ | ৩:১৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬ | ৩:১৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর কঠোর অবস্থান নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বিসিবি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। কিছুক্ষণের মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে।

গত মাসে আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় শাহরুখ খান মালিকানাধীন কেকেআর। কিন্তু পরে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে বাংলাদেশের জনগন থেকে সরকারের দায়িত্বশীল মহল পর্যন্ত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতেই জরুরি সভায় বসে বিসিবি।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের ৪টি ম্যাচের তিনটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এর মধ্যে উইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ১৪ ফেব্রুয়ারির ম্যাচটি ইংল্যান্ডের বিপক্ষে।

এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রসঙ্গত, রাজনৈতিক কারণে সমঝোতার ভিত্তিতে পাকিস্তান তাদের সব বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত