শ্রীপুরে ফোনে ডেকে নিয়ে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে ফোনে ডেকে নিয়ে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ | ১১:২০
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ | ১১:২০
Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ব্যবসায়ীকে ফোনে ডেকে নিয়ে অপহরণ, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও নগদ অর্থসহ মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী নাইম হাসান রানা (২৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি বিকেল আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা মোবাইল ফোনে ডেকে শ্রীপুর মধ্য বাজারে আসতে বলেন। সেখানে গেলে কৌশলে তাকে কর্ণপুর ঘন জঙ্গলের ভেতরে নিয়ে যায় কর্নপুর গ্রামের বাবুলের ছেলে শাকিল।

সেখানে ৮ থেকে ১০ জন সংঘবদ্ধ লোকজন তাকে আটকে রেখে অশ্লীল ভাষায় গালিগালাজসহ বেধড়ক মারধর করে। লাঠি ও বিভিন্ন ধারালো বস্তু দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।

বিজ্ঞাপন

একপর্যায়ে অভিযুক্তরা তাকে অপহরণ করে সারারাত বিভিন্ন স্থানে নিয়ে ঘুরে এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চাপ সৃষ্টি করে।

অভিযোগে উল্লেখ করা হয়, এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল (মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা), সঙ্গে থাকা নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা, একটি বাটন মোবাইল ফোন ও ব্যক্তিগত জ্যাকেট ছিনিয়ে আগুনে জ্বালিয়ে দেয় তারা।মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে ভিডিও ধারণ করে ও ভয় দেখিয়ে সাদা স্টাম্পে সাক্ষর নেওয়া হয়।

পরদিন ৮ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত আবারও তাকে নির্যাতন করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করলে রক্তাক্ত জখম হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী নাইম হাসান রানা আরও জানান, অভিযুক্তরা তার পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের পাচ লাখ টাকা পরিবার দিবে বলে মোবাইলে আশ্বস্ত করেন, পরে অভিযুক্তরা তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময়, কর্নপুর মোড়ে মাদ্রাসার ওয়াজ মাহফিলের লোকজনের ভিড়ে সুযোগ বুঝে তিনি পালিয়ে যান। স্থানীয় লোকজনের সহায়তায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

তিনি ঘটনার বিচার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত