নির্বাচনী ঐক্য: জামায়াত লড়বে ১৭৯টিতে, সমঝোতা ২৫৩ আসনে « বাংলাখবর প্রতিদিন

পল্টি দিলো ইসলাম আন্দোলন বাংলাদেশ

নির্বাচনী ঐক্য: জামায়াত লড়বে ১৭৯টিতে, সমঝোতা ২৫৩ আসনে

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬ | ১১:২৮
মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬ | ১১:২৮
Link Copied!
আসন সমঝোতায় নেতৃবৃন্দ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ২৫৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ঘোষিত তালিকায় সিংহভাগ অর্থাৎ ১৭৯টি আসনে লড়বে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩০টি আসন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষে আসন বন্টনের এই তালিকা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘোষিত তালিকায় দেখা যায়, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, এবি পার্টি ৩টি, নেজামে ইসলাম পার্টি ২টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসন পেয়েছে। অন্যদিকে, ৪৭টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য খালি রাখা হয়েছে। জোটের শরিক বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আসনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন

এর আগে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ আলোচনার পর আয়োজিত এই সংবাদ সম্মেলনে আমন্ত্রিত থাকলেও উপস্থিত ছিলেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি। দলটির অনুপস্থিতির মধ্যেই জোটের ২৫৩ আসনের নাম ঘোষণা করা হলো।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আর পুরনো দিনের স্বৈরাচারী রাজনীতি চাই না, যা জনগণের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করেছি। আমরা আশাবাদী আপনারা জনগণের বিজয় নিশ্চিত করবেন।’ তিনি তরুণ প্রজন্মকে ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচনী প্রক্রিয়ার ওপর নজর রাখার আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আজ একটি ঐতিহাসিক মুহূর্ত। সংস্কারপন্থী এবং বৈষম্যবিরোধী দলগুলো আজ এক হয়েছে। আমাদের শরিক দলগুলোর কোনো প্রার্থী স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না; সবাই জোটের প্রার্থী হিসেবে লড়বেন। আমরা গণভোটে ‘জুলাই সনদের’ জয় নিশ্চিত করব।’

বিজ্ঞাপন

এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘আমরা জনগণকে শাসন করতে নয়, সেবা করতে এসেছি। আপনারা আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছেন। এবার একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচার ভিত্তিক সরকারকে সমর্থন দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানাই।” নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “অন্যায়ের পথে হাঁটবেন না বা কাউকে পক্ষপাত দেখাবেন না।’

এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ইসলামী আন্দোলন বাদে বাকি ১০টি দলের মধ্যে ২৫০টি আসন বন্টন চূড়ান্ত করা হয়েছে। জামায়াত নেতৃত্বাধীন জোট আজ রাতেই আনুষ্ঠানিকভাবে এই আসনগুলোর প্রার্থীর তালিকা ঘোষণা করার কথা ছিল।

ওই নেতা আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন আলাদা রাখা হলেও তারা অন্তত ৭০টি আসন দাবি করেছে। তবে জামায়াতে ইসলামী এবং এর শরিক দলগুলো ইসলামী আন্দোলনকে জোটের সঙ্গে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত