চলমান উত্তাপের মধ্যেই ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশের যুবারা « বাংলাখবর প্রতিদিন

চলমান উত্তাপের মধ্যেই ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩:৪১
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩:৪১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কয়েক দিন ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনেও। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আইসিসিকে জানানো হয়েছে—এমন আলোচনাই এখন চলছে।

এই অবস্থাতেই আজ শুরু হচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ অভিযান। জিম্বাবুয়ের বুলাওয়েতে ভারতের অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচটি শুরু হবে।

মাঠের ক্রিকেটে ভারত–বাংলাদেশ বৈরিতা নতুন নয়। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নো–বল বিতর্ক বাংলাদেশে ব্যাপক আলোড়ন তুলেছিল। পরবর্তী সময়ে নানা ঘটনার মধ্য দিয়ে সেই উত্তাপ আরও বেড়েছে। বড় মঞ্চে ভারতের বিপক্ষে জাতীয় দলের সাফল্য সীমিত হলেও যুব বিশ্বকাপে বাংলাদেশের স্মৃতি তুলনামূলকভাবে উজ্জ্বল। ২০২০ সালে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

এ ছাড়া ২০২৪ সালে এশিয়া কাপের ফাইনালেও ভারতের অনূর্ধ্ব–১৯ দলকে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। আজিজুল হাকিমের নেতৃত্বাধীন সেই দলের ক্রিকেটাররাই এবার জিম্বাবুয়ে–নামিবিয়া বিশ্বকাপে অংশ নিতে গেছেন। তবে সেখানে গিয়ে প্রস্তুতিতে পুরোপুরি স্বস্তি পায়নি দলটি। বৃষ্টির কারণে দুটি প্রস্তুতি ম্যাচের একটি মাঠেই গড়ায়নি, অন্যটিতেও বাধা এসেছে। এ নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে কোচ নাভিদ নেওয়াজের কণ্ঠে।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাঠানো একটি ভিডিও বার্তায় নাভিদ নেওয়াজ বলেন, ‘কাদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলব, আমার মনে হয় না এটা কোনো বিষয়। প্রস্তুতি ম্যাচে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। প্রতিপক্ষ কী বলল, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে, তবে আবহাওয়া বা কিছু বিষয় আছে, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা সেগুলো নিয়ে চিন্তা করছি না।’

ভারতের বিপক্ষে ম্যাচের পর ‘বি’ গ্রুপে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল খেলবে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ জানুয়ারি।

বিজ্ঞাপন

১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হচ্ছে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ। প্রতিটি গ্রুপ থেকে তিনটি দল সুপার সিক্সে উঠবে। সেখানে দুটি গ্রুপে ছয়টি করে দল খেলবে। সুপার সিক্স পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে জায়গা পাবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত