বাংলাদেশের ভিসা পাননি আইসিসির ভারতীয় কর্মকর্তা, আসছেন একজন « বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশের ভিসা পাননি আইসিসির ভারতীয় কর্মকর্তা, আসছেন একজন

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩:৫৫
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩:৫৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে দেন-দরবার করার জন্য দুই আইসিসি কর্মকর্তার ঢাকায় আসার কথা ছিল। তবে জানা গেছে, শেষ পর্যন্ত একজন আসছেন। অন্যজন আইসিসির ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি। এই সফরে সেই প্রতিনিধি বিসিবির সঙ্গে বৈঠক করবেন। এমনকী বাংলাদেশ সরকারের প্রতিনিধির সঙ্গে তার বৈঠক হতে পারে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। দাবি তোলে ভেন্যু পরিবর্তনের। এরই প্রেক্ষিতে আজ ১৭ জানুয়ারি বিসিবি ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করতে আইসিসির দুজন প্রতিনিধি আসছেন।

তবে শেষ পর্যন্ত জানা গেছে, একমাত্র প্রতিনিধি হিসেবে আসছেন আইসিসির অ্যান্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ।

বিজ্ঞাপন

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা চিঠিতে আইসিসিকে জানায় বিসিবি। এরপরও একাধিকবার চিঠি চালাচালি হয়েছে।

যদিও শোনা যাচ্ছে, আইসিসি ভেন্যু পরিবর্তনে রাজি নয়। এসব নিয়েই মিরপুরে বিসিবির কার্যালয়ে আইসিসির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশ সরকারের কয়েকজন প্রতিনিধি।

এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘এটা (শুধু কি বিসিবির সঙ্গেই বসবে) আমি জানি না। কিন্তু আমি জানি কালকে (আইসিসির প্রতিনিধি) আসছে। এটা সভাপতি সাহেব জানে। আসলে সভাপতি, সহ-সভাপতি উনারা বসবেন। আমরা আশা করছি ভালো একটা আউটকাম আসবে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত