বেলকুচিতে এক মঞ্চে সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে এক মঞ্চে সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬ | ৮:১৩
রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬ | ৮:১৩
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-৫ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ বেলকুচি সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরিন জাহান। 

অনুষ্ঠানে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা ভোটারদের সামনে নিজেদের অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। তারা প্রত্যেকেই বিজয়ী হলে মাদক ও চাঁদাবাজমুক্ত, স্বচ্ছ জবাবদিহি, নদী ভাঙ্গনরোধ, গ্যাস সংযোগ এবং তাত শিল্পের উন্নয়ন গড়ার অঙ্গীকার করেন।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইশতেহার পাঠ ও বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম আলীম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি নুরুন নবী, জাতীয় পার্টির  প্রার্থী আকবর হোসেন মোল্লা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী কমরেড মতিয়ার হোসেন ও গণ অধিকার পরিষদের প্রার্থী ইউসুফ আলী।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বেলকুচি-কামারখন্দের দ্বায়ীত্বপাপ্ত আর্মী অফিসার মেজর তওসিফ, বেলকুচি থানা ভারপাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহুরুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত