বাংলাদেশ না খেললে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি: বুলবুল « বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ না খেললে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি: বুলবুল

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | ১২:৩৩
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | ১২:৩৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আইসিসির দেওয়া আলটিমেটামও বাংলাদেশের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনতে পারেনি। ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তেই অনড় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসিকে স্পষ্টভাবে জানানো হয়েছে ভারতে নয়, শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। সরকারপক্ষের সঙ্গে আলোচনার পর এমনটাই জানিয়েছে বিবিসি।

ওই বৈঠকে ছিলেন ক্রিকেটাররাও। বিসিবির এমন সিদ্ধান্তের বিপরীতে যদি আইসিসি বাংলাদেশকে বাদ দেয় তাহলে সেটা আইসিসির ক্ষতির কারণ হবে বলে জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

আইসিসির কী ক্ষতি হবে সেই ব্যাখ্যায় আমিনুল জানিয়েছেন, ২০ কোটি দর্শক হারাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিবি সভাপতি বলেছেন, ‘আইসিসি আমাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেও একটি বৈশ্বিক সংস্থা আসলে এমনটি করতে পারে না।

বিজ্ঞাপন

আমাদের পরিকল্পনা (শ্রীলঙ্কায় খেলা) নিয়ে আইসিসির কাছে আমরা আবারও যাব। বাংলাদেশ না খেললে আইসিসি ২০ কোটি (২০০ মিলিয়ন) দর্শক হারাবে। এখানে ক্ষতিটা আইসিসিরই হবে।’
ক্রিকেট নিয়ে বাংলাদেশের আগ্রহের বিষয় নিয়ে আমিনুল বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ববোধ করি, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান।

আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটের জনপ্রিয়তা যেখানে কমে যাচ্ছে সেখানে প্রায় ২০ কোটির মতো বাংলাদেশ, ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে। সেখানে এ রকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায় এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা একটা ব্যর্থতা।’

শেষ পর্যন্ত চেষ্টা করার কথাও জানান আমিনুল। সঙ্গে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে দল তৈরি আছে জানিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাব।

বিজ্ঞাপন

আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবারও আজকে কমিউনিকেশন করব আরো কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে খেলতে চাই না। আমরা শ্রীলঙ্কা বা অন্য দেশে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনো রেডি। আমাদের দল রেডি আছে।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত