ভোট শেষ না হওয়া পর্যন্ত ব্যালট বাক্স পাহারা দেবেন: তারেক রহমান « বাংলাখবর প্রতিদিন

ভোট শেষ না হওয়া পর্যন্ত ব্যালট বাক্স পাহারা দেবেন: তারেক রহমান

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬ | ১২:৪৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬ | ১২:৪৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোনো ষড়যন্ত্র যেন না হতে পারে, সে জন্য ভোটারদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।

রোববার (২৬ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম খেলার মাঠে এক নির্বাচনি সমাবেশে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ভোটের দিন ভোরে তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোট কেন্দ্রের সামনে অবস্থান নিতে হবে এবং ফজরের নামাজ জামাতে আদায়ের পর ভোট শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে।

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ধানের শীষে ভোট দিচ্ছেন। কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে জন্য ভোট কেন্দ্র ও ব্যালট বাক্স পাহারা দিতে হবে।

উপস্থিত নেতা-কর্মীরা তার আহ্বানে একমত পোষণ করলে তিনি ‘আলহামদুলিল্লাহ’ বলেন।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে প্রান্তিক কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি মসজিদ-মাদরাসার ইমাম ও মোয়াজ্জিনদের জন্য সরকারি সম্মানি এবং অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। চৌদ্দগ্রামে খাল খননের প্রতিশ্রুতিও দেন তিনি।

বিজ্ঞাপন

বক্তব্যের একপর্যায়ে অসুস্থতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘মাথায় ঠান্ডা লেগেছে, জ্বর আসছে। তাই জোরে কথা বলতে পারছি না।’

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ওরা শুধু বিএনপির বদনাম করছে। কে কী বলল, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা মানুষের ভোট পেলে আল্লাহর রহমতে ধাপে ধাপে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব।’

সমাবেশে কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলের বিএনপি দলীয় প্রার্থীরাও বক্তব্য দেন। এর আগে বিকাল থেকেই চৌদ্দগ্রামের বিভিন্ন গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত