বিশ্বকাপের আগে ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, অস্ট্রেলিয়ার উদ্বেগ প্রকাশ « বাংলাখবর প্রতিদিন

বিশ্বকাপের আগে ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, অস্ট্রেলিয়ার উদ্বেগ প্রকাশ

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৬ | ৯:৩০
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৬ | ৯:৩০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিন যতই ঘনিয়ে আসছে, ততই নতুন করে উদ্বেগ তৈরি করছে ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ। আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার বিশ্বকাপ আয়োজন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

জনস্বাস্থ্য ঝুঁকি, বিদেশি দলগুলোর নিরাপত্তা এবং সার্বিক আয়োজন- সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন আয়োজকদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক নিপাহ সংক্রমণের ফলে টুর্নামেন্টের প্রস্তুতি, লজিস্টিক ব্যবস্থাপনা এবং অংশগ্রহণকারী বিদেশি দলগুলোর যাতায়াত পরিকল্পনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বড় পরিসরের এই আন্তর্জাতিক আসর আয়োজনের ক্ষেত্রে জনস্বাস্থ্যের ঝুঁকি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

ভারতের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, সে জন্য অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তারা সতর্ক করে বলেছেন, পরিস্থিতির অবনতি হলে বিশ্বকাপের সূচি, দলগুলোর চলাচল, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শক উপস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, নিপাহ সংক্রমণ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে টুর্নামেন্টের সময়সূচি পুনর্নির্ধারণ কিংবা কঠোর বায়োসিকিউরিটি বিধিনিষেধ আরোপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতে আন্তর্জাতিক দল ও সমর্থকদের মধ্যে উদ্বেগ আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

এমন বাস্তবতায় বিশ্বকাপ আয়োজন এখন এক অনিশ্চিত ও চ্যালেঞ্জিং পর্যায়ে দাঁড়িয়ে আছে, যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত