আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না: জামায়াতের আমির « বাংলাখবর প্রতিদিন

আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না: জামায়াতের আমির

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬ | ৬:০৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬ | ৬:০৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আর কোনো ফ্যাসিবাদকে দেখতে চাই না, আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। তিনি বলেন, দেশের মানুষ একটি পরিবর্তন দেখতে চায়।

আজ শনিবার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির এ কথা বলেন।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ১২ তারিখের পর ১৩ তারিখ থেকে যে পরিবর্তন আসবে, তা আসবে এ দেশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার ওপর ভর করে। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানবো না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাইছি না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। চৌদ্দগ্রামে ১১ দলের প্রতীক দাঁড়িপাল্লা। এই প্রতীককে সামনে নিয়ে এগারো দলকে লড়ে যেতে হবে।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেন, সাধারণ পোশাক পরা মহিলাও এখন জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। আমাদের মায়েদের ওপর হাত দেবেন আর আমরা বসে বসে দেখব— এটা হতে পারে না। তখন আমাদের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যাবে।

কওমী মাদ্রাসা বন্ধের গুজব মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, বংশীয় ধারাক্রমে কওমীর একজন প্রতিনিধিত্বকারী আল্লামা মামুনুল হককে সঙ্গে নিয়ে আমরা কওমি মাদ্রাসা বন্ধ করব নাকি? এ রকম আরও অনেকে আমাদের সঙ্গে আছেন। তবে মানুষ পোড় খেতে খেতে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন আর গুজব কানে তুলে না।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখপানে যাওয়া। আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা ঘোষণা দিয়েছি, ১১ দলের যে প্রতীক যেখানে থাকবে, সেটাই হবে সবার প্রতীক।

তিনি আরও বলেন, আমরা কথা দিচ্ছি যে আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে।

তিনি আরও বলেন, আমরা এই জাতিকে আর বিভক্ত করতে চাইনা। ধর্ম, বর্ণ, গোষ্ঠী, পরিবার কারো স্বার্থ দেখবো না। আমরা ১৮ কোটি মানুষের স্বার্থ দেখব।

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চাই। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কিছু হবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বেটার এডুকেশন, বেটার নেশন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত