জামায়াত আমিরের ‘মন্তব্যের’ প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ « বাংলাখবর প্রতিদিন

জামায়াত আমিরের ‘মন্তব্যের’ প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:০১
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:০১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে- এমন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদল নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াত আমিরের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে যে পোস্ট ছড়িয়েছে, তাতে নারীদের সম্পর্কে চরম অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছে। তারা দাবি করেন, এই বক্তব্যের জন্য ডা. শফিকুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

বিজ্ঞাপন

এ সময় এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার যে ব্যাখ্যা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া হয়েছে, তা প্রত্যাখ্যান করে ছাত্রদল নেতারা বলেন, হ্যাকের দাবি বিশ্বাসযোগ্য নয়। তাদের মতে, এই পোস্ট নারীদের বিষয়ে জামায়াতের প্রকৃত দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।

বক্তারা আরও বলেন, নারীরা দেশের অর্থনীতি ও সমাজের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলেও জামায়াত নারীদের ঘরে আবদ্ধ রাখার চিন্তাভাবনা করে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই পোস্টকে দলটির নারীসংক্রান্ত অবস্থানের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তারা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত