বিএনপি ক্ষমতায় গেলে এক বছরে দেড় কোটি বেকারের কর্মসংস্থান হবে: আলীম « বাংলাখবর প্রতিদিন

বিএনপি ক্ষমতায় গেলে এক বছরে দেড় কোটি বেকারের কর্মসংস্থান হবে: আলীম

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৩১
রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৩১
Link Copied!

সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও হাসপাতালে বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। তারেক রহমান আগামী এক বছরের মধ্যে দেড় কোটি বেকার যুবককে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান করবে, যাতে তারা ঘরে বসেই আয় করতে পারে।

সোমবার ২ ফেব্রুয়ারী  বিকেলে চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলীম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের সম্মান ও কর্মসংস্থানের জন্য বিদেশে শ্রমবাজার তৈরির উদ্যোগ নিয়েছিলেন। তিনি ভিক্ষা করতে নয়, মাথা উঁচু করে বাঁচার জন্য বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরেছিলেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সৌদি আরব সফরে গিয়ে সে দেশের বাদশা ফয়সালের সঙ্গে শ্রমবাজার নিয়ে আলোচনা করেন। জিয়াউর রহমান বাদশাকে বলেছিলেন আপনার দেশে কাজ আছে, কিন্তু লোক নেই। আমাদের দেশে লোক আছে, কিন্তু কাজ নেই। আমাদের শ্রমিকদের কাজ দিলে দুদেশই উপকৃত হবে। সেই চিন্তা থেকেই বিদেশে কর্মসংস্থানের পথ খুলে যায়।

আলীম আরও বলেন, ধানের শীষে ভোট দিলে কৃষকেরা কৃষি কার্ড পাবেন। সেই কার্ডের মাধ্যমে আধুনিক কৃষিযন্ত্র পাওয়া যাবে, যা কৃষিতে বড় পরিবর্তন আনবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা মাসে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা ভাতা পাবেন।

এছাড়া মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয়ভাবে বেতন ও সম্মানি দেওয়া হবে বলে জানান আলীম। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও সমান সুযোগ–সুবিধা নিশ্চিত করার কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত