কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান « বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:২৭
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:২৭
Link Copied!

কুড়িগ্রামে জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুল রহমান তাঁর বক্তব্যে আগামী দিনের বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত এবং ন্যায়-ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। আজ বুধবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​উত্তরবঙ্গের উন্নয়ন ও স্থলবন্দর, উত্তরবঙ্গের অর্থনৈতিক স্থবিরতা কাটাতে কুড়িগ্রামের সোনাহাট, লালমনিরহাটের মোগলহাট এবং বুড়িমারীসহ অন্যান্য স্থলবন্দরগুলো পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানানো হয়।

বক্তারা অভিযোগ করেন যে, ষড়যন্ত্রের কারণে এই বন্দরগুলো সঠিকভাবে চলছে না ​সীমান্ত সমস্যা ও পানি বণ্টন: ভারতের সাথে পানি বণ্টন এবং সীমান্তে সমস্যার বিষয়টি আলোচনায় উঠে আসে। বর্ষার সময় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া এবং শুষ্ক মৌসুমে পানি আটকে রাখার ফলে যে মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয়, তার প্রতিবাদ জানানো হয় এবং ​সুষ্ঠু নির্বাচন ও জনমত: এবারের নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা সিসি ক্যামেরা ও কঠোর নজরদারির মাধ্যমে একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচনে রূপান্তরের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

​ঐক্যবদ্ধ আন্দোলন ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার এবং চাদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

​আমীরে জামায়াত কুড়িগ্রামের জনসভা শেষ করে দ্রুত হেলিকপ্টার যোগে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার জনসভায় যোগ দেন, যেখানে তিনি দেশের সার্বিক সংস্কার ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে দীর্ঘ বক্তব্য প্রদান করেন।

বিজ্ঞাপন

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্য জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আতিকুর রহমান, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী ও কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত