১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, প্রস্তাবটি বিএনপিই সবার আগে দেয়: তারেক রহমান « বাংলাখবর প্রতিদিন

১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, প্রস্তাবটি বিএনপিই সবার আগে দেয়: তারেক রহমান

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:২৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:২৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান জানিয়েছেন, জুলাই সনদের অনেক বিষয়ই বিএনপির উত্থাপিত ৩১ দফার অন্তর্ভুক্ত। তারই একটা ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ এই প্রস্তাবটি। তারেক রহমান জানান, এই প্রস্তাবটি বহু আগেই বিএনপি উত্থাপন করেছে।

তিনি আরও জানান, আসছে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দলটি ক্ষমতায় এলে জুলাই সনদ ও বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করবে। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বেশ কিছু সংস্কার প্রয়োজন আছে। সংস্কার কমিশনে বেশ কিছু আলোচনা হয়েছে, সেখানে যে আলোচনা হয়েছে, তার অনেক কিছুই আমরা বহু বছর আগে, প্রায় দুই-আড়াই বছর আগে জাতির সামনে উপস্থাপন করেছি।’

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, ‘এখানে আমরা প্রথমেই নিয়ে এসেছি ৩১ দফা বা জুলাই সনদের বাস্তবায়ন। আমরা যখন প্রথম ৩১ দফা বা ২০৩০ ভিশন উপস্থাপন করেছিলাম, তখন জুলাই সনদের বিষয়টি ছিল না। যেহেতু এটি আমাদের দেশ ও জাতির জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেহেতু এটিকে আমরা সামনে নিয়ে এসেছি। আমাদের জাতি গঠন ও গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে ৩১ দফা ও জুলাই সনদের যে বিষয়টি আছে, তা আমরা অবশ্যই বাস্তবায়ন করব। জুলাই সনদের যে বিষয়গুলো আছে, তার সঙ্গে আমাদের ৩১ দফার অনেকগুলো বিষয়ের মিল আছে।’

ইশতেহারের সাংবিধানিক সংস্কারের অংশটি ব্যখ্যা করতে গিয়ে তারেক রহমান জানান, ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ এই প্রস্তাবটি প্রথম বিএনপিই দিয়েছিল। তিনি বলেন, ‘আমাদের ৩১ দফার মাধ্যমে আমরা অনেক আগেই একটি প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম যে, প্রস্তাবটি হলো— প্রধানমন্ত্রী যিনি হবেন, তার মেয়াদ ১০ বছরের বেশি হবে না। পরবর্তীতে সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিশনে বিষয়টি অন্যান্য অনেক দল আলোচনা করেছে। তবে এই প্রস্তাবটি সবার আগে উপস্থাপন করেছিল বিএনপিই।’

তারেক রহমান জানান যে, সরকার গঠন করলে বিএনপি এই বিষয়ে আইন প্রবর্তন করবে। তিনি বলেন, ‘আমরা সরকার গঠন করলে অবশ্যই বিষয়টি আইনের মধ্যে প্রবর্তন করব যে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে পারবেন।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত