বিজয়োল্লাস নয়, দেশজুড়ে দোয়া ও প্রার্থনার ডাক দিল বিএনপি « বাংলাখবর প্রতিদিন

বিজয়োল্লাস নয়, দেশজুড়ে দোয়া ও প্রার্থনার ডাক দিল বিএনপি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৪১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৪১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল আসনে জয়লাভ করায় আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশব্যাপী দোয়া ও শুকরিয়া দিবস পালন করছে দলটি।

নির্বাচনে এই বিশাল বিজয়ের পর দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বিএনপি নেতৃত্ব। তবে বিজয়ের এই মুহূর্তে কোনো ধরনের আনন্দ মিছিল বা সভা-সমাবেশ না করার জন্য দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মসূচি অনুযায়ী, আজ শুক্রবার বাদ জুমা ‘গণতন্ত্রের মা’ ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় ঢাকাসহ সারা দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

দলের হাইকমান্ড থেকে জানানো হয়েছে, উৎসবের চেয়ে এই মুহূর্তে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং মরহুমা নেত্রীর জন্য দোয়া করাকেই অগ্রাধিকার দিচ্ছে তারা।

আজকের এই দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য ঢাকা মহানগরসহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিজয় পরবর্তী সময়ে কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা বা আনন্দ মিছিল করে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না, বরং ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করতে হবে।

বিজ্ঞাপন

একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সৃষ্টিকর্তার নিকট প্রার্থনার আয়োজন করা হয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা দিতেই সকল ধর্মের মানুষকে নিজ নিজ উপাসনালয়ে দেশের জন্য প্রার্থনার এই অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত