ঢাবির হলের মাঝে সাউন্ড বক্স বাজিয়ে গান ছাত্রদলের, শিক্ষার্থীদের প্রতিবাদ « বাংলাখবর প্রতিদিন

ঢাবির হলের মাঝে সাউন্ড বক্স বাজিয়ে গান ছাত্রদলের, শিক্ষার্থীদের প্রতিবাদ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:৫১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:৫১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলপাড়ায় রাতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কবি জসীমউদ্দীন হল মাঠে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় উদযাপন উপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের মাঠে ‘ডিজে নাইট’-এর আয়োজন করেন পাশ্ববর্তী কয়েকটি হলের ছাত্রদল নেতাকর্মীরা।

এ আয়োজনের নেতৃত্বে ছিলেন শহিদ ওসমান হাদি হল (প্রস্তাবিত) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দিন, একই হলের বহিষ্কৃত নেতা শরিফ উদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবরার হারুন ও আহ্বায়ক সদস্য আদনান শাহরিয়া প্রমুখ।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা ৬টা থেকে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানো শুরু হয়। অভিযোগের পর কয়েকবার গান বন্ধ করা হলেও রাত ১০টার দিকে পুনরায় সর্বোচ্চ ভলিউমে গান বাজানো হয়। এতে পাশ্ববর্তী মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, বিজয় একাত্তর হল ও শহিদ ওসমান হাদি হলের শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

পরে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে গান বন্ধ করলে তাদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। অবশ্য কিছু সময় পর পরিস্থিতি শান্ত হয়।

মূলত উচ্চ শব্দে গান বাজানোর কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। ঢাবির শিক্ষার্থী সিফাত আহমেদ বলেন, আগামীকাল আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। কিন্তু সন্ধ্যা থেকে বিকট শব্দে গান বাজানোয় পড়তে পারিনি। এমনকি ঘুমাতেও সমস্যা হয়েছে।

বিজ্ঞাপন

আয়োজকদের একজন, ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সামিউল আলম বলেন, আমরা প্রক্টর স্যারের কাছ থেকে রাত ১০টা পর্যন্ত গান বাজানোর অনুমতি নিয়েছি।

তবে কবি জসীমউদ্দীন হল কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে এ ধরনের কোনো অনুমতির তথ্য নেই। হল প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “অনুমতি ছাড়া এখানে গান বাজানোর নিয়ম নেই। আশেপাশে একাধিক আবাসিক হল রয়েছে। উচ্চস্বরে গান বাজানোর জন্য সাধারণত আমরা অনুমতি দিই না।”

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত