রাজশাহীর ২৮ নম্বর ওয়ার্ড যুবদল কমিটি ঘিরে তৃণমূলে ক্ষোভ « বাংলাখবর প্রতিদিন

দলীয় নির্দেশ অমান্যকারীরা নেতৃত্বে

রাজশাহীর ২৮ নম্বর ওয়ার্ড যুবদল কমিটি ঘিরে তৃণমূলে ক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:৪৪
স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:৪৪
Link Copied!

স্বৈরাচারী খুনি হাসিনার শাসনামলে ২০২৩ সালের বিতর্কিত নির্বাচনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সর্বোচ্চ হাই কমান্ড কঠোর নির্দেশনা দিয়েছিল- দলের কোনো পর্যায়ের নেতাকর্মী ভোটকেন্দ্রে যাবে না।

আন্দোলন ও প্রতিবাদের কৌশল হিসেবে নেওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে তৃণমূলের বড় একটি অংশ সক্রিয় ভূমিকা রাখলেও, সেই সময় যারা কাউন্সিলর নির্বাচন কিংবা ভোটপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তারা আজ কীভাবে দলের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছেন—এই প্রশ্ন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সর্বশেষ রাজশাহী নগরীর ২৮ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদল–এর আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, দলীয় আদেশ অমান্যকারী হিসেবে পরিচিত এমদাদুলকে ওই কমিটির আহ্বায়ক ঘোষণা করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে যুক্ত ত্যাগী কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।

নেতাকর্মীদের একাংশের দাবি, দমন-পীড়নের সময় যারা রাজপথে সক্রিয় ছিলেন, তাদের বাদ দিয়ে বিতর্কিত ভূমিকার ব্যক্তিদের নেতৃত্বে আনা দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী। একই সঙ্গে প্রশ্ন উঠেছে—এই কমিটি গঠনের পেছনে কারা ইন্ধন জুগিয়েছে এবং কেন্দ্রীয় বা মহানগর নেতৃত্ব আদৌ কোনো যাচাই-বাছাই করেছে কি না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সিদ্ধান্ত তৃণমূলকে দুর্বল করে এবং সংগঠনের ভেতরে আস্থার সংকট তৈরি করে। সময়মতো স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত না হলে এই ক্ষোভ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে, যা দলের সাংগঠনিক ভবিষ্যতের জন্য অশনিসংকেত বলে মনে করছেন

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত