চাঁদপুরে বৃদ্ধা শাশুড়িকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূ আহত অবস্থায় উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

চাঁদপুরে বৃদ্ধা শাশুড়িকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূ আহত অবস্থায় উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩০
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে পারুল বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। ওই বাড়ি থেকে নিহত পারুলের পুত্রবধূকে হালিমা আক্তারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাগানবাড়ি এলাকার ওই ঘর তাকে উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকালের যেকোনো সময়ের মধ্যে পারুল বেগমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া গ্রামে পুরুষশূন্য ওই বাড়িতে শাশুড়িরে সঙ্গে থাকতেন হালিমা আক্তার। হালিমার স্বামী নুরুল ইসলাম একজন প্রবাসী। গত শুক্রবার রাতে ওই বাড়িতে প্রবেশ করেন কয়েকজন ডাকাত। এসময় তারা পারুলকে হত্যার পর হালিমাকে বেঁধে রেখে ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনাটি পরিকল্পিত ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত অপরাধ—তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ শাশুড়িকে হত্যা করা হলেও পুত্রবধূর কোনো ক্ষতি হয়নি। যা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

প্রত্যক্ষদর্শী সাহেরা বেগম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ বিলের কাগজ নিতে তিনি বাড়িটিতে যান। বাইরে শিশু মাহাদি হাসান ও মারিয়া খেলছিল। পরিবারের অন্য সদস্যদের খোঁজ নিতে ঘরে ঢুকে তিনি দেখেন, এক কক্ষে পারুল বেগম মেঝেতে পড়ে আছেন এবং অন্য কক্ষে হালিমা আক্তার হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

কিছুটা সুস্থ হওয়ার পর হালিমা আক্তার জানান, এশার নামাজের কিছুক্ষণ পর মুখ বাঁধা অবস্থায় ৩–৪ জন ব্যক্তি ঘরে প্রবেশ করে। তারা প্রথমে তাকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের মালামাল লুট করে। পরে পাশের কক্ষে গিয়ে তার শাশুড়ি পারুল বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন এবং এরপর আর কিছু জানেন না।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় নেতা মিয়া মনজুর আমিন স্বপন দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সহকারী পুলিশ সুপার জাবির হুসনাইন সানীব বলেন, ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। আশা করি দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটন করতে সক্ষম হব।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত