খুলনায় নারীর ব্যাগে মিললো ৫টি অত্যাধুনিক অস্ত্রসহ বিপুল গুলি « বাংলাখবর প্রতিদিন

খুলনায় নারীর ব্যাগে মিললো ৫টি অত্যাধুনিক অস্ত্রসহ বিপুল গুলি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ | ১০:৫২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ | ১০:৫২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

খুলনায় তিনটি পৃথক মডেলের পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে নগরীর খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ‘ইমাদ পরিবহনে’ তল্লাশি চালিয়ে উক্ত পিস্তল ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা সদর উপজেলার চালতেতলার বাটকেখালি গ্রামের আব্দুল করিমের স্ত্রী। তার বাবার নাম আশরাফ উদ্দিন।

বিজ্ঞাপন

নগরীর লবণচরা থানার ওসি মো. তু‌হিনুজ্জামান বিদেশি পিস্তল ও গুলিসহ সুরাইয়া পারভীন সুমিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা থেকে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের নগরীর লবণচরা থানার নিজখামার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা।

সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সুরাইয়া পারভীন সুমি নামে ওই নারীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশি রিভলভার, ৩টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি। তিনটি পিস্তলের মধ্যে দুটি ‘নাইন এমএম’ ও একটি ‘টুটুবোর’। এছাড়া ৯৬ রাউন্ড গুলির মধ্যে রয়েছে ৫০টি টুটুবোর, ২১টি নাইন এমএম ও ২৫টি থ্রি টু ফোর।

বিজ্ঞাপন

কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই অস্ত্র ও গুলি সাতক্ষীরা থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিলো। অস্ত্রসহ আটক হওয়া সুমির নামে এর আগেও মাদক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া অস্ত্রগুলো সাতক্ষীরার কার কাছ থেকে নিয়ে কোথায় দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। অস্ত্র ও গোলাবারুদসহ আটক সুরাইয়া পারভীন সুমিকে নগরীর লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত