কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬ | ১০:৫৬
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬ | ১০:৫৬
Link Copied!

নড়াইল জেলার কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী ও সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান *কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়*। ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে সুপ্রতিষ্ঠিত।

এই প্রতিষ্ঠানের সাবেক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে *এসএসসি ব্যাচ ২০১০* একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ২০১০ ব্যাচ আয়োজন করে তাদের বাৎসরিক ইফতার মাহফিল। চলতি বছর ২৯ রমজানে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে ব্যাচের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখা এই শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ। মেধাবী ও ত্যাগী ছাত্র-ছাত্রনেতাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পায় ভিন্নমাত্রা।

মাসুদ, হাসিব, নয়ন, ইফতি, হৃদয়, মেহেদীসহ অনেকের সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে প্রতিবছরের ন্যায় এবারের আয়োজনও সফলভাবে সম্পন্ন হয়।

ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে হাসিব শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান ঐক্য অটুট রাখার আহ্বান জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের যুগোপযোগী, দক্ষ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, কালিয়ার এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত