টুকুকে নাস্তিক বলায় আমির হামজা'র বিরুদ্ধে ১'শ কোটি টাকা'র মানহানি মামলা « বাংলাখবর প্রতিদিন

টুকুকে নাস্তিক বলায় আমির হামজা’র বিরুদ্ধে ১’শ কোটি টাকা’র মানহানি মামলা

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬ | ৬:২৭
রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬ | ৬:২৭
Link Copied!

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী সিরাজগঞ্জ-(২) আসনের সংসদ সদস্য এবং বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু’কে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য রাখায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী’র সংসদ সদস্য মুফতি আমির হামজা’র বিরুদ্ধে ১০০কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাদী ও আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের প্রিয় নেতা বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু’কে প্রকাশ্যে নাস্তিক বলে আখ্যা দিয়েছেন জামায়াত নেতা আমির হামজা। এতে আমাদের নেতার ১’শ কোটি টাকার মানহানি হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রিয় নেতা বিরুদ্ধে এমন অপপ্রচারের ন্যায় বিচারের জন্য দণ্ডবিধির ৫০০ ধারায় আদালতে মামলা দায়ের করেছি। বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন কর্মকার মামলাটি আমলে নিয়েছেন। বিকেলে আদেশ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত