দুলালপুর ইউপি নির্বাচনে মোঃ জামাল উদ্দিন সরকার চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে « বাংলাখবর প্রতিদিন

দুলালপুর ইউপি নির্বাচনে মোঃ জামাল উদ্দিন সরকার চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৬ | ৩:৪৪
রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৬ | ৩:৪৪
Link Copied!
মোঃ জালাল উদ্দিন সরকার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনা উপজেলার আসন্ন দুলালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন সরকার। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের কাছে তার রয়েছে ব্যপক জনপ্রিয়তা। দিন দিন তার এ জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।

মোঃ জামাল উদ্দিন সরকার দীর্ঘদিন যাবত এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন। সমাজ ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এছাড়াও অন্যায়, অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে তিনি কাজ করে যাচ্ছেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে এর বিরুদ্ধে এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন ও কাজ করে যাচ্ছেন।

রাজনীতিবিদ হিসেবে তার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। ২০১৬ সালে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেয়ে তিনি দুলালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্তেও আওয়ামী ষড়যন্ত্রে নির্বাচনে কৌশলে তাকে পরাজিত করা হয়। বিএনপির দুর্দিনে ডাকা আন্দোলন, হরতাল ও বিভিন্ন কর্মসূচীতে নিজের জীবন কে বাজি রেখে রাজপথে অংশ গ্রহণ করে লড়াই চালিয়ে গেছেন। এছাড়াও রাজনৈতিক কারনে তিনি অনেক হুমকী, হামলা, মামলা, জেল-যুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন। তারপরও তিনি বিএনপির রাজনীতি থেকে পিছুপা হননি।

বিজ্ঞাপন

বর্তমানে তিনি দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন সফল সংগঠক, সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা হিসেবে এলাকায় তার পরিচিতি সুপ্রতিষ্ঠিত।

এছাড়াও পারিবারিক ভাবেও তার পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উপজেলাতে সবাই তাদের পরিবারকে বিএনপি পরিবার হিসেবেই জানে। তার ছোট ভাই মোঃ জালাল উদ্দিন সরকার হোমনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার আরেক ছোট ভাই মোঃ আলাউদ্দিন সরকার মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তার ছোট ছেলে মেহেদী সরকার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার শিক্ষার উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি ইতোমধ্যেই গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন।

বিজ্ঞাপন

এলাকাবাসীর মতে, তিনি সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন, যা তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অনেকেই তাকে দুলালপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

এদিকে, বিএনপির স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিএনপির দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত