রাজারহাটে তেল পাম্পে স্বজনপ্রীতির মাধ্যমে প্রভাবশালীদের হাতে একাধিক টোকেন, বঞ্চিত সাধারণ মানুষ « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে তেল পাম্পে স্বজনপ্রীতির মাধ্যমে প্রভাবশালীদের হাতে একাধিক টোকেন, বঞ্চিত সাধারণ মানুষ

মো.আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬ | ৭:৪১
মো.আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬ | ৭:৪১
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাটে মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহের টোকেন বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে,টোকেন বিতরণে কোনো সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হচ্ছে না। কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টোকেন পাচ্ছেন না,আবার কেউ পাচ্ছেন মাত্র একটি। অন্যদিকে প্রভাবশালী ও পরিচিত ব্যক্তিদের মধ্যে ২০টি পর্যন্ত টোকেন বিতরণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্বরত ট্যাগ অফিসার হিসেবে কৃষি অফিসার ফেরদৌসের নাম থাকলেও বাস্তবে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জাহিদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও পক্ষপাতমূলকভাবে টোকেন বিতরণের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগীদের দাবি,পরিচিতজন ও স্বজনদের অগ্রাধিকার দিয়ে টোকেন দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, এভাবে অনিয়ম ও পক্ষপাতিত্বের মাধ্যমে টোকেন বিতরণ চলতে থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে টোকেন বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন,অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত