তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বৈঠক « বাংলাখবর প্রতিদিন

তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বৈঠক

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬ | ৯:১৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬ | ৯:১৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা হয়।

শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এ বৈঠক হয়। বৈঠক সূত্র জানায়, মূলত তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। বিশেষ করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মতো গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনগুলোর বর্তমান অবস্থা এবং আগামী দিনে তাদের ভূমিকা কেমন হবে, এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে অংশ নেওয়া এক নেতা বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যার পর দুই সংগঠনের শীর্ষ নেতাদের ডাকেন। সেখানে দলীয় চেয়ারম্যান অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক অবস্থান জানতে চান। একই সঙ্গে সংগঠনগুলোকে শক্তিশালী ও কার্যকরী করতে করণীয় বিষয়ে মতামত নেন। বিশেষ করে আগামী দিনগুলোতে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে নিয়ে আসার যে পরিকল্পনা চেয়ারম্যানের রয়েছে সেটি আবারও ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বৈঠক সূত্র জানায়, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে শক্তিশালী করতে হলে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের দূরত্ব কমিয়ে আনতে হবে এবং জনগণের যৌক্তিক দাবির পক্ষে রাজপথে সক্রিয় থাকার বিষয়ে নির্দেশনা দেন তারেক রহমান। এ ছাড়া চলমান পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

পৃথক এসব বৈঠকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ শীর্ষ ৪ নেতা অংশ নেন।

অন্যদিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বৈঠকে অংশ নেন। এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত