হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ « বাংলাখবর প্রতিদিন

হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ | ৯:৫২
রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ | ৯:৫২
Link Copied!
কৃষি প্রণোদনা বিতরণ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনার দুলালপুরে আউশ মৌসুমে চাষাবাদে উৎসাহিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় দুলালপুর বাজারে দুলালপুর ইউনিয়নের ৩নং, ৪নং, ৫নং ওয়ার্ডের ৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় সার ও ধান বীজ বিতরণ করেন দুলালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধান ও সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ প্রধান।

প্রণোদনার আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ (ব্রি ধান-৯৮), ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

দুলালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইয়ানুছ মিয়া প্রধান বলেন, কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষি প্রণোদনার সার ও ধান বীজ দুলালপুর ইউনিয়নের ৯০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

৩নং, ৪নং ,৫নং ওয়ার্ডের ৩০ জন কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি ধান বীজ আমি নিজে বিতরণ করেছি। এছাড়াও অন্য ওয়ার্ডের কৃষকদের মাঝে প্রতিনিধির মাধ্যমে সার ও ধান বীজ বিতরণ করা হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত