এক দুই তিন চার, আদুভাই সিট ছাড়: ডাকসু « বাংলাখবর প্রতিদিন

এক দুই তিন চার, আদুভাই সিট ছাড়: ডাকসু

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ মে, ২০২৬ | ১২:৩৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ মে, ২০২৬ | ১২:৩৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে প্রশাসনের জবাবদিহিতা ও তিন দফা দাবিতে কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

কর্মসূচি চলাকালে ডাকসু নেতাকর্মীরা ‘সিট বণ্টনের নীতিমালা দিতে হবে’, ‘এক, দুই, তিন, চার আদুভাই সিট ছাড়’সহ বিভিন্ন স্লোগান দেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ডাকসু নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন ডাকসু প্রতিনিধিদল।

বিজ্ঞাপন

আলোচনা শেষে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ সাংবাদিকদের বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেন যথাসময়ে হলে সিট পান, সিট না পেলে যেন তাদের আবাসন বৃত্তি দেওয়া হয় এবং বারবার রিএড নিয়ে হলে অবস্থান করার প্রবণতা বন্ধ হয় এসব লক্ষ্যেই তারা সুনির্দিষ্ট সিট নীতিমালার দাবি জানিয়ে আসছেন।

এস এম ফরহাদ বলেন, উপাচার্য আগে ৩০ এপ্রিলের মধ্যে হলভিত্তিক সিটের হালনাগাদ তথ্য ও নীতিমালা দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু আজও ডাকসু হলের সিটগুলোর চূড়ান্ত তালিকা পায়নি। চূড়ান্ত হয়নি সিট বণ্টনের সুনির্দিষ্ট নীতিমালাও।

তিনি আরও বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনায় ডাকসুর পক্ষ থেকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের প্রস্তাবের মূল বিষয় হলো সেশনভিত্তিক সিট ব্যবস্থাপনা নিশ্চিত করা, বারবার মাস্টার্স পরীক্ষায় রিএড নিয়ে হলে থাকার প্রবণতা বন্ধ করা, সিটের মেয়াদ শেষে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার সংস্কৃতি চালু করা এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া।

বিজ্ঞাপন

ডাকসুর তিন দফা দাবি হলো:

১. সব হলের জন্য স্বচ্ছ ও গ্রহণযোগ্য সিট নীতিমালা নিশ্চিত করা।
২. ওই নীতিমালার ভিত্তিতে যাদের সিট বাতিল হওয়ার কথা, তাদের সিট বাতিল করা।
৩.শুধু চলমান শিক্ষার্থী ও বৈধভাবে সিটপ্রাপ্ত আবাসিক শিক্ষার্থীদের হলে অবস্থান নিশ্চিত করা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত