ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ « বাংলাখবর প্রতিদিন

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২ মে, ২০২৬ | ৬:৩৩
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২ মে, ২০২৬ | ৬:৩৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। এসময় ঘটনাস্থল থেকে এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) সকাল ৬টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। আটকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ১০-১২ জনের একটি দল হঠাৎ শাহবাগ এলাকা থেকে টিএসসি সড়কে এসে ব্যানার প্রদর্শন করে সংক্ষিপ্ত মিছিল করে। মিছিলে ‘অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করো’, ‘রাজবন্দিদের মুক্তি চাই’ এবং ‘শিক্ষার অধিকার নিশ্চিত করো’- এমন স্লোগান দেওয়া হয়। এছাড়া ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও শোনা যায়।

বিজ্ঞাপন

মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করেন। এ সময় ঘটনাস্থলে থাকা আরেক মাইক্রোবাস থেকে দুইজনকে আটক করে পুলিশ।

ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ছাত্রলীগের মিছিলের ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, ঝটিকা মিছিল চলাকালে দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত