ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান « বাংলাখবর প্রতিদিন

ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ মে, ২০২৬ | ৮:০০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ মে, ২০২৬ | ৮:০০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বৈশ্বিক মানদণ্ডে আরও উন্নত করতে, সঙ্গে গোটা বিশ্বের ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও সমুজ্জ্বল করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর তারেক রহমানের কন্যা জাইমা রহমান যুক্ত হতে চলেছেন ‘স্পোর্টস ডিপ্লোমেসি’ বা ক্রীড়া কূটনীতিতে।

সম্প্রতি রাজধানীর মতিঝিলে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘স্পোর্টস ডিপ্লোমেসিতে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টা সার্বিকভাবে সহযোগিতা করছেন। আমাদের এই স্পোর্টস ডিপ্লোমেসিতে যুক্ত হবেন প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা জাইমা রহমান, ইনশাআল্লাহ।’

আমিনুল হক বলেন, ‘তিনি (জাইমা রহমান) দায়িত্ব নিলে আমাদের জন্য তা বড় উৎসাহের জায়গা হবে। স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ানো সম্ভব। এশীয় ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দুর্বলতাগুলো চিহ্নিত করে তা কাটিয়ে ওঠাই আমাদের লক্ষ্য।’

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, ‘স্পোর্টস ডিপ্লোমেসির গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলাদা স্পোর্টস উইং খোলা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও অবদান রাখার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত