ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত ৫ জনের নাম জানাল বিসিবি « বাংলাখবর প্রতিদিন

ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত ৫ জনের নাম জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৭ মে, ২০২৬ | ৬:৫৪
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৭ মে, ২০২৬ | ৬:৫৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অন্তত পাঁচজন ক্রিকেটারের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার, ৭ মে) সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

২০২৫ সালের বিপিএল চলাকালেই ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদ একটি তদন্ত কমিটি গঠন করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর কমিটি বিসিবির কাছে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি তদন্ত রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট এরপর তুলে দেয়া হয় বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালকে। এরপর যাচাই বাছাই করে কয়েকজন ক্রিকেটার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পান। যদিও প্রাথমিক পর্যায়ে তদন্তের স্বার্থে কারও নাম প্রকাশ করা হয়নি।

সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল বলেন, ‘পাঁচজন ক্রিকেটারকে এ অপরাধের জন্য চিহ্নিত করা হয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হয়েছে। তারা বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন।’

বিজ্ঞাপন

বিপিএল ফিক্সিং ও দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত ব্যক্তিরা হলো:
১.অমিত মজুমদার (ক্রিকেটার)- ম্যাচে বেটিং বা জুয়া খেলার সঙ্গে জড়িত ছিলেন।
২.রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার)- ম্যাচের যেকোনো পর্যায়ে বাজি ধরা বা বেটিং করা।
৩.মো. লাবলুর রহমান (টিম ম্যানেজার)- তদন্তে অসহযোগিতা করা এবং তথ্য বা যোগাযোগ মুছে ফেলে তথ্য প্রমাণ নষ্ট করা।
৪.মো. তৌহিদুল হক তৌহিদ (ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক)- তদন্তে অসহযোগিতা এবং ডিমান্ড নোটিশ পালনে ব্যর্থ হওয়া।
৫.সামিনুর রহমান (ব্যক্তিগত পক্ষ)- একাধিক আসরে খেলোয়াড়দের দুর্নীতির প্রস্তাব দেওয়া এবং জুয়াড়ি চক্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। (তাকে বিসিবি থেকে বহিষ্কার করা হয়েছে)

এছাড়াও বিপিএলের অনিয়ম নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেছেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘একটি দল ছাড়া বিপিএলে কেউই ব্যাংক গ্যারান্টির নিয়ম মানেনি।’

বাংলাদেশের এ টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে ১৫-১৬ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেছেন তামিম।

বিজ্ঞাপন

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, ‘বুঝলাম আপনি একটা টুর্নামেন্ট করছেন। আগে এ টুর্নামেন্ট এক সময় লাভ করত। আজ সেই টুর্নামেন্টে ১০ থেকে ১৪, ১৫, ১৬ যা-ই হোক, সঠিক সংখ্যাটা আমি বলতে পারছি না। তবে এরকম কিছু একটা হবে ১৪-১৬ হাজার কোটি টাকার মধ্যে। এভাবে করে আর কয় দিন। আমাদের আরও কিছু করার আছে। আমি জানি না সামনে ইনশাআল্লাহ যদি দায়িত্বে আসি, আমার যেটা ইচ্ছা পরিষ্কার বলে দিচ্ছি। যদি যথাযথ ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে মনে হয় না বিপিএলটা করা উচিত আমাদের।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত