খেলা শেষের আগেই ভুল করে নেইমারকে মাঠ থেকে তুলে দিলেন রেফারি « বাংলাখবর প্রতিদিন

খেলা শেষের আগেই ভুল করে নেইমারকে মাঠ থেকে তুলে দিলেন রেফারি

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ১৮ মে, ২০২৬ | ৯:৫২
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ১৮ মে, ২০২৬ | ৯:৫২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ব্রাজিলিয়ান সিরি আ’তে রোববার এক বিতর্কিত ঘটনায় নেইমারকে কেন্দ্র করে নাটক তৈরি হয়েছে। সান্তোসের হয়ে খেলতে নেমে ম্যাচের মাঝপথে ভুলবশত মাঠ থেকে তুলে নেওয়া হয় তাকে। এ নিয়ে রেফারিসহ ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। সেদিন কুরিতিবার কাছে ৩-০ গোলে হেরে যায় সান্তোস।

ম্যাচের ৬৫ মিনিটে নেইমার মাঠের ডাগআউটের বিপরীত প্রান্তে চিকিৎসা নিচ্ছিলেন। এই সময় চতুর্থ রেফারি তার বোর্ডে দেখান ১০ নম্বর জার্সিধারী নেইমারকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু নেইমার সেটা দেখতেই পাননি। যখন তিনি মাঠে ফেরার জন্য প্রস্তুত হলেন, ততক্ষণে খেলা আবার শুরু হয়ে গেছে।

মাঠে নেমে গেছেন রবিনিও জুনিয়র। এই ১৮ বছর বয়সী তরুণ ব্রাজিলের সাবেক তারকা রবিনিওর ছেলে। নেইমার মাঠে ঢুকতে গেলে রেফারি তাকে বাইরে যেতে বলেন।

বিজ্ঞাপন

এতে ক্ষোভে ফেটে পড়েন নেইমার। তিনি চতুর্থ রেফারির কাছে হাতে লেখা বদলির কাগজটি দেখতে চাইলেন। কাগজ দেখে বোঝা গেল, সান্তোসের কোচ কুকা আসলে ৩১ নম্বর জার্সিধারী গনজালো এস্কোবারকে তুলতে চেয়েছিলেন। কিন্তু ভুলে ভুল নম্বর লেখা হয়েছিল। খেলা শুরু হওয়ার আগে কোচ নিজেও ভুলটা ধরতে পারেননি।

এই ঘটনাটি ঘটেছে ঠিক তখনই, যখন ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার মাত্র একদিন বাকি। এটা নেইমারের জন্য ছিল কোচ কার্লো আনচেলত্তিকে নিজের যোগ্যতা প্রমাণের শেষ সুযোগ। এখন পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দলে রাখেননি।

নেইমার মৌসুমের শুরুতে হাঁটুর অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন। এবারের লিগে ১৬টি ম্যাচের মধ্যে মাত্র আটটিতে খেলেছেন তিনি। তবে চারটি গোল করেছেন। পাশাপাশি পাঁচটি হলুদ কার্ডও দেখেছেন। এই হারের ফলে সান্তোস ব্রাজিলিয়ান সিরি এ-এর রেলিগেশন জোনে নেমে গেছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত