কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল « বাংলাখবর প্রতিদিন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১ জুলাই, ২০২৬ | ৮:৫৪
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১ জুলাই, ২০২৬ | ৮:৫৪
Link Copied!
ঢাকা কলেজ ছাত্রদল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজধানীর এলিফ্যান্ট রোডে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসাইন চৌধুরী।

বিক্ষোভ মিছিলটি এলিফ্যান্ট রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং নৈরাজ্যকর কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। একই সঙ্গে গণতন্ত্র, শান্তি, আইনের শাসন ও দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক শান্ত, আহ্বায়ক কমিটির সদস্য মিরাজ হোসেন, ওমর ফারুক, ছোটন, ইভান,রাসেল,রাকিব সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে নেতাকর্মীরা “সবার আগে বাংলাদেশ” স্লোগান প্রদানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত