মির্জা ফখরুলের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন যুবদলের পদবঞ্চিত নেতারা « বাংলাখবর প্রতিদিন

মির্জা ফখরুলের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন যুবদলের পদবঞ্চিত নেতারা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ জুলাই, ২০২৬ | ১:৫৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ জুলাই, ২০২৬ | ১:৫৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়া বা পদবঞ্চিত নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় সাড়ে ৭টায় রাজধানী হেয়ার রোডের ৩৫ নম্বরে বিএনপি মহাসচিবের সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পদবঞ্চিত নেতারা জানান, তারা মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলা ও একটি স্মারকলিপি প্রদানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানাবেন। এর আগে গতকাল বুধবার (১ জুলাই) বিকেলে রমনার একটি রেস্তোরাঁয় পদবঞ্চিত নেতাদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, সম্প্রতি ঘোষিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং বিগত সময়ে জেল-জুলুমের শিকার হওয়া অনেক ত্যাগী নেতাকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পদবঞ্চিতদের দাবি, রাজপথের পরীক্ষিত ও সক্রিয় নেতাদের বাদ দিয়ে কমিটিতে এমন অনেকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ও অপরিচিত।

বিজ্ঞাপন

আজকের বৈঠকে তারা এই ক্ষোভ ও অসন্তোষের বিষয়টি মহাসচিবের কাছে তুলে ধরবেন। একই সঙ্গে নিষ্ক্রিয় ও বিতর্কিতদের বাদ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানাবেন।

বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান; যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার; সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলি উদ্দিন সুমন, খালিদ মাহমুদ মাসুদ, গোলাম ফারুক; সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আমানুল্লাহ বিপুল, সহ-শিল্প বিষয়ক সম্পাদক আসাদুল হক টিটু, সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাসেদুর রহমান সোহেল।

ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, মাহফুজুর রহমান, মিজানুর রহমান সোহাগ; যুবদলের সাবেক সদস্য শাহিনুজ্জামান মিন্টু, দুলাল হোসেন, সেলিম হোসেন মুন্না আকন্দ, মিজানুর রহমান মোল্লা, মিজানুর রহমান খান; ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেজবাউল আলম, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, আনোয়ার জাহিদ, সুমন চৌধুরী; সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, গোলাম আজম সৈকত, সবুর খান সাগর; সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিরাজ আজিম, সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক স্বপন মন্ডল এবং সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম মাসুমসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত