এনসিপির সমাবেশে হামলার ঘটনায় প্রশাসন জড়িত: জামায়াত « বাংলাখবর প্রতিদিন

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় প্রশাসন জড়িত: জামায়াত

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬ | ১২:৫২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬ | ১২:৫২
Link Copied!
এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় প্রশাসনের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায় এবং তাদের যোগসাজসেই সন্ত্রাসীরা এ ধরনের হামলার দুঃসাহস দেখিয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মঙ্গলবার (৭ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত সোমবার (৬ জুলাই) রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপির সমাবেশে এই ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটে। এতে দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে চারজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতার পরিচায়ক। তিনি দাবি করেন, সমাবেশের শুরুতে আকস্মিক বিদ্যুৎ চলে যাওয়া এবং পরে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় প্রশাসনের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায় এবং তাদের যোগসাজসেই সন্ত্রাসীরা এ ধরনের হামলার দুঃসাহস দেখিয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, একটি সুস্থ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক সহনশীলতা এবং সব দলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা জরুরি। রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও সন্ত্রাসের কোনো স্থান নেই বলেও তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি রাজনৈতিক পক্ষপাতমুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণ এবং হামলার নেপথ্যে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত