প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে কর্নেল অলির পরামর্শ « বাংলাখবর প্রতিদিন

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে কর্নেল অলির পরামর্শ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬ | ১১:৩৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬ | ১১:৩৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় জোট আয়োজিত এক সেমিনারে তিনি বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ এই মন্তব্য করেন।

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এলডিপির চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দেন। কারণ হিসেবে তিনি বলেন, চারিদিকে আপনি (প্রধানমন্ত্রী) শত্রু দ্বারা পরিবেষ্টিত। ১১ দল আপনার শত্রু না, ১১ দল আপনার বন্ধু। যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে, এই পরামর্শ জামায়াতের জন্য না, ১১ দলীয় জোটের জন্য এটা দেশের মঙ্গলের জন্য।

সরকারের ভেতরে ও রাজনৈতিক পরিমণ্ডলে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে বলে গুরুতর অভিযোগ করেন অলি আহমেদ। তিনি দাবি করেন, যারা বিদেশি গুপ্তচর হিসেবে দেশের ভেতর কাজ করছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। অলি আহমেদের মতে, এ ধরনের ব্যক্তিরা শুধু সরকারেরই নয়, বরং সমগ্র দেশের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি সতর্ক করে বলেন, প্রকাশ্য বিরোধীদের চেয়ে ক্ষমতার কাছাকাছি অবস্থানকারী ব্যক্তিদের মাধ্যমেই বড় ধরনের বিপদের আশঙ্কা বেশি থাকে।

বিজ্ঞাপন

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলডিপি চেয়ারম্যান বলেন, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে কার্যকর সংস্কার উদ্যোগে মনোযোগ দিতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকায় চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে, যা জনজীবনে অস্বস্তি তৈরি করছে। এছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতি ও নতুন বিনিয়োগ আকর্ষণে যে চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সেমিনারে অলি আহমেদ স্পষ্ট করেন যে, ১১ দলীয় জোট কোনোভাবেই সরকারের বা প্রধানমন্ত্রীর শত্রু নয়। বরং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে তারা গঠনমূলক পরামর্শ দিয়ে যাচ্ছে। তিনি দেশের স্বার্থে কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত