ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া মাদরাসায় পাল্টা মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া মাদরাসায় পাল্টা মানববন্ধন

মোঃ আব্দুল্লাহ আল মামুন , কুড়িগ্রাম প্রতিনিধি:
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৬ | ৪:০৭
মোঃ আব্দুল্লাহ আল মামুন , কুড়িগ্রাম প্রতিনিধি:
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৬ | ৪:০৭
Link Copied!
মানববন্ধনে স্থানীয়রা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মাদরাসার শিক্ষক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘গোপন নিয়োগ ও দুর্নীতির’ অভিযোগ এনে একটি মহলের মানববন্ধন করার প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন রাজারহাটের রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ১৩ জুলাই সোমাবার মাদরাসা প্রাঙ্গণে এই পাল্টা মানববন্ধনের আয়োজন করা হয়।

​উল্লেখ্য, গত ৮ জুলাই এলাকাবাসীর ব্যানারে মাদরাসার গোপন নিয়োগ, পাঠদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে একটি মানববন্ধন করা হয়েছিল। আজকের মানববন্ধনে বক্তারা সেই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং মাদরাসার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে দাবি করেন।

​মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল মাদরাসার শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে এবং নিজস্ব ফায়দা হাসিলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। গত ৮ জুলাই যে মানববন্ধন করা হয়েছিল, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। মাদরাসায় কোনো গোপন নিয়োগ বা পাঠদানে অনিয়ম হয়নি।

বিজ্ঞাপন

মানববন্ধনে আইসিটি প্রভাষক মোছাঃ শরিফা আক্তার এবং জীববিজ্ঞানের সহকারী শিক্ষক মাহমুদা খানম বলেন, “মাদরাসার নিয়মিত পাঠদান এবং প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সাথে চলছে। আমাদের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।” আরবি প্রভাষক মাওলানা মো. আতিফুল আরেফিন এবং ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক মো. জোবায়ের খন্দকার বলেন, “ইসলামী শিক্ষার এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে হেয় প্রতিপন্ন করতেই অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

​ জমিদাতা মো. হোসেন আলী বলেন, “মাদরাসার উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। আমরা এই মিথ্যাচারের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

​ ৮ম শ্রেণির ছাত্রী মোছাঃ মাক্তুবা শিক্ষার্থীদের পক্ষে বলে, “আমাদের মাদরাসায় নিয়মিত ক্লাস হয় এবং শিক্ষকরা অত্যন্ত যত্নের সাথে আমাদের পড়ান। পাঠদানে অনিয়মের অভিযোগ সম্পূর্ণ ভুল।”

বিজ্ঞাপন

​মানববন্ধনের সমাপনী বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ মো. খলিলুর রহমান বলেন, “রমজানপুর দারুলহুদা হামিদিয়া আলিম মাদরাসা নিয়ম নীতি মেনেই পরিচালিত হচ্ছে। নিয়োগ সংক্রান্ত সকল প্রক্রিয়া সরকারি বিধিমালা মেনে স্বচ্ছতার সাথে করা হয়েছে। যারা মাদরাসার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত