ঢাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

ঢাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬ | ১০:৩৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬ | ১০:৩৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করতে এসে আটক হওয়া শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ও তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ‎শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ‎পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার মো. সুলেইমমান ওরফে সোহেল রেজা ওরফে তানিম রেজা ওরফে বাপ্পি মতিঝিলের দক্ষিণ কমলাপুর এলাকার মৃত সুলতান রেজার ছেলে। সে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ও তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার রাতে মতিঝিল থানার চাঁদাবাজির একটি মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড ও তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

‎বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, মতিঝিল থানা পুলিশ ও ডিবির অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, ঢাকার অপরাধ জগতের অন্যতম গডফাদার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম সুব্রত বাইন (ওরফে ফতেহ আলী) বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন। দীর্ঘ ২৫ বছর ভারতে আত্মগোপনে থাকার পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন এবং অপরাধ জগৎ পুনর্গঠনের চেষ্টা চালান। সে-সময় গুঞ্জন ওঠে- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করতে বা নির্দিষ্ট কিলিং মিশন নিয়ে বাংলাদেশে ঢুকেছে। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুব্রত বাইন গ্রেফতার হয়ে যায়।

তবে ২০২৫ সালের ২৭ মে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে তাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন এবং তার বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম চলমান।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত