ফাইনালে হাতাহাতি: বিতর্কিত আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা « বাংলাখবর প্রতিদিন

ফাইনালে হাতাহাতি: বিতর্কিত আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২১ জুলাই, ২০২৬ | ৮:৫৭
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২১ জুলাই, ২০২৬ | ৮:৫৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা খুইয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পর মাঠে স্প্যানিশ ফুটবলারদের গায়ে হাত তুলতে ও তর্ক করতে দেখা গেছে আক্রমনাত্মক আর্জেন্টাইন ফুটবলারদের। সেসব ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়।

মাঠে ঘটে যাওয়া সেসব নিন্দনীয় ঘটনায় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্তে নামতে যাচ্ছে ফিফা।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফেরান তোরেসের গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড়র ও স্টাফদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্পেনের দানি ওলমো, রদ্রি ও গাভিসহ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর ফিফা আর্জেন্টিনার নাহুয়েল মলিনা, লিয়ান্দ্রো পারেদেস এবং সহকারী কোচ ফাবিয়ান আয়ালার ভূমিকা তদন্তের আওতায় আনতে যাচ্ছে।

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বদলি হওয়া অধিনায়ক রদ্রিসহ স্পেনের খেলোয়াড়রা মাঠে দৌড়ে ঢুকলে মলিনা তাকে ধাক্কা দেন, যা দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের জন্ম দেয়।

এরপরই সহকারী কোচ আয়ালাকে দেখা যায় দানি ওলমোর গলা চেপে ধরতে। সেসময় পারেদেসও এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন এবং গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

বিজ্ঞাপন

পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি এগিয়ে এসে দুই পক্ষকে শান্ত করেন। শেষ পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো গেলেও পুরো ঘটনার তদন্ত শুরু করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত