রাজারহাটে দীর্ঘ ১৭ বছর পর জটিলতার অবসান: কর্মস্থলে যোগ দিলেন আরিফুল ইসলাম « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে দীর্ঘ ১৭ বছর পর জটিলতার অবসান: কর্মস্থলে যোগ দিলেন আরিফুল ইসলাম

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ | ২:১০
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ | ২:১০
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসায় দীর্ঘ ১৭ বছর ধরে চলা জটিলতা ও ভুল বোঝাবুঝির অবশেষে স্থায়ী অবসান ঘটেছে। মাদ্রাসার সুপার জনাব আবুল হোসেন, অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং অফিস সহকারী খন্দকার আরিফুল ইসলামের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ইতিবাচক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়।

এতে মাদ্রাসায় ফির এসেছে শিক্ষার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।
​ঘটনার পটভূমি ও দীর্ঘ আইনি পথচলা উপজেলার খুলিয়াতারী গ্রামের খন্দকার আরিফুল ইসলাম পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসার অফিস সহকারী পদে যোগদান করেন। পরবর্তীতে এমপিওভুক্তি সংক্রান্ত বিষয় ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আরিফুল ইসলামের দূরত্ব ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়।

আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘ ১৭টি বছর কেটে যাওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসা প্রশাসন ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুরো বিষয়টি নিষ্পত্তি করা হয় এবং সম্প্রতি মাদ্রাসা কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সুপার জনাব আবুল হোসেন সহ শিক্ষক ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি পেছনে ফেলে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। অফিস সহকারী হিসেবে খন্দকার আরিফুল ইসলামের প্রাতিষ্ঠানিক যাত্রাকে আনুষ্ঠানিক স্বাগত জানানো হয় এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সুগম করার সিদ্ধান্ত হয়।মাদ্রাসার একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনতে শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হয়।

​
​মাদ্রাসার সুপার জনাব আবুল হোসেন বলেন, “প্রতিটি প্রতিষ্ঠানেই কিছু না কিছু সমস্যা বা ভুল বোঝাবুঝি হতে পারে। তবে আলোচনার মাধ্যমে তা সমাধান করে প্রতিষ্ঠানের স্বার্থকে সবার আগে স্থান দেওয়াই আমাদের মূল লক্ষ্য। খন্দকার আরিফুল ইসলামের যোগদানের মাধ্যমে প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজে গতি আসবে বলে আমরা আশাবাদী।”

​নবাগত পদে দায়িত্ব নিশ্চিত হওয়া খন্দকার আরিফুল ইসলাম আনন্দ প্রকাশ করে বলেন, “দীর্ঘ ১৭ বছরের ধৈর্য ও আইনি প্রক্রিয়ার পর বুধবার ২২ জুলাই ২০২৬ইং সকালে সহকর্মীদের সাথে বসে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে পেরে আমি আনন্দিত। মাদ্রাসার প্রশাসনিক কাজ সঠিকভাবে পরিচালনা করতে আমি সুপার মহোদয় ও সকল শিক্ষকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

বিজ্ঞাপন

​দীর্ঘদিন পর মাদ্রাসার অভ্যন্তরীণ বিরোধের সমাধান হওয়ায় অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। বর্তমানে পাঠদানের স্বাভাবিক পরিবেশের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে নতুন উদ্দ্যম লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, সকল ভেদাভেদ ভুলে প্রতিষ্ঠানটি আগামীতে এই অঞ্চলের নারী শিক্ষা প্রসারে আরও ইতিবাচক ভূমিকা রাখবে#

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত