কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ « বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬ | ৮:৩১
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬ | ৮:৩১
Link Copied!
ইয়াবা সহ আটক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের উলিপুরে পৃথক দুই মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮৯ পিস ইয়াবা, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে এক দম্পতিও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এ সময় নিজ বসতবাড়ি থেকে ২৫২ পিস ইয়াবাসহ মোঃ আদম আলী (৫৫) ও তার স্ত্রী মোছাঃ বেহুলা বেগমকে (৪৬) হাতেনাতে গ্রেফতার করা হয়।

এর আগে সোমবার (২৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ উমানন্দ আমবাড়ী এলাকায় অপর এক অভিযানে মোঃ নয়ন মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার দেহতল্লাশি চালিয়ে ২৩৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত তার একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান জানান, পৃথক দুটি সফল অভিযানে মোট ৪৮৯ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের হয়েছে।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের এ ধরনের কঠোর আইনি অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে তিনি স্থানীয় জনগণের সার্বিক ও সম্মিলিত সহযোগিতা কামনা করেন।#

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত