​রাজারহাটে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

​রাজারহাটে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ | ১২:০৪
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ | ১২:০৪
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তি সোমবার ৩ আগস্ট ২০২৬ইং রাতে রাজারহাট উপজেলার নাজিমখান ইউপির দোয়ারার ফাঁস বাজার থেকে সন্ধ্যায় এক দোকানে ডিম নিয়ে যাওয়ার সময় সাবেক মেম্বার আব্দুর রহমান “মোক্তার”(৪৫) তার বাড়ির গেটের সামন থেকে শিশুটিকে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

​পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে স্বজনদের বিস্তারিত জানালে ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটির নিরপেক্ষ বিচার ও দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগী পরিবার রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করেন।

বিজ্ঞাপন

​এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, লিখিত অভিযোগটি এখনো হাতে পাইনি পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত