যে কারণে চাকরি গেল গোলাম রাব্বানীর ভাই গোলাম রুহানীর « বাংলাখবর প্রতিদিন

যে কারণে চাকরি গেল গোলাম রাব্বানীর ভাই গোলাম রুহানীর

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬ | ১২:২০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬ | ১২:২০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কর্মস্থলে যোগ না দিয়ে দীর্ঘদিন অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গোলাম রুহানী ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব পদে প্রেষণে নিয়োগ পান। এ প্রেক্ষিতে তিনি ২০২৪ সালের ১০ আগস্ট ডিএমপি থেকে দায়িত্বভার অর্পণ করেন।

বিজ্ঞাপন

তবে দায়িত্বভার হস্তান্তরের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেননি। একই বছরের ১৫ আগস্ট পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে সহকারী পুলিশ সুপার হিসেবে খাগড়াছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হলেও সেখানেও যোগদান করেননি।

কর্তৃপক্ষের পক্ষ থেকে অনলাইনে আহ্বান এবং লিখিত নোটিশ দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি। ২০২৪ সালের ১১ আগস্ট থেকে তিনি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় পুলিশ সদর দপ্তর ২০২৪ সালের ১৯ নভেম্বর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়। পরবর্তীতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী পলাতক থাকার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি কোনো জবাব দেননি।

বিজ্ঞাপন

পরে অভিযোগ তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে চলতি বছরের ৮ এপ্রিল জমা দেওয়া প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা পলাতক থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী পলায়নের দায়ে মো. গোলাম রুহানীকে ২০২৪ সালের ১১ আগস্ট থেকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গোলাম রুহানী নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত