নাজিমখানে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

নাজিমখানে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬ | ৪:১৩
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬ | ৪:১৩
Link Copied!
বেগম জিয়ার দোয়া মাহফিল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ ও আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ​১৫ আগস্ট ২০২৬ইং সকালে নাজিমখান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। 

মাহফিলে নাজিমখান ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

​দোয়া মাহফিলপূর্ব আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং আপোষহীন নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ব

ক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিনাশী প্রতীক। দেশের প্রতিটি গণতান্ত্রিক অর্জনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

​আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত