রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন লালপুর থানার শফিকুল ইসলাম « বাংলাখবর প্রতিদিন

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন লালপুর থানার শফিকুল ইসলাম

জুলকার নাঈন, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৬ | ১১:৫৫
জুলকার নাঈন, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৬ | ১১:৫৫
Link Copied!
সম্মাননা প্রদান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী রেঞ্জের আটটি জেলার মধ্যে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছেন নাটোর জেলার লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ।

গত রোববার (২৩ আগস্ট) নাটোর জেলার মাস্টার প্যারেড ও অপরাধ মূল্যায়ন সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ কর্তৃক জুলাই/২৬ মাসের কর্মমূল্যায়নে স্বীকৃতি হিসেবে এই সম্মাননা ক্রেস্ট তাঁর হাতে তুলে দেন নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক।

সম্মাননা পাওয়ার পর সোমবার (২৪ আগস্ট) অনুভূতি ব্যক্ত করে ওসি মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ভালো কাজের স্বীকৃতি উৎসাহ ও কর্মস্পৃহা বৃদ্ধি করে। এই সাফল্যে লালপুর থানা পুলিশ পরিবার সত্যিই আনন্দিত। এই সাফল্যের অংশীদার নাটোর জেলা পুলিশের সকল সম্মানিত সদস্যগণ।

তিনি আরও বলেন, আমার ও আমাদের এই সাফল্যের অংশীদার নাটোরের লালপুরের সকল জনসাধারণের। যারা পুলিশকে ভালবেসে সব সময় পুলিশের পাশে থেকে তাদের আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সাফল্যের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত